ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘হাউস অব দ্য ড্রাগন’ সিজন–৩ ট্রেলার প্রকাশ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৬

‘হাউস অব দ্য ড্রাগন’ সিজন–৩ ট্রেলার প্রকাশ

এইচবিও’র জনপ্রিয় সিরিজ হাউজ অব দ্য ড্রাগন–এর তৃতীয় সিজনের ফাইনাল ট্রেলার প্রকাশ করা হয়েছে। নতুন সিজনটি ২১ জুন থেকে সম্প্রচার শুরু হবে।

ট্রেলারে টারগেরিয়ান বংশের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ও ভয়াবহ গৃহযুদ্ধের ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি ড্রাগনকেন্দ্রিক ধ্বংসযজ্ঞ ও রাজনৈতিক সংঘাত এবারের কাহিনির মূল ফোকাস হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রেলারের শুরুতেই দেখা যায় বহুল আলোচিত ‘ব্যাটল অব দ্য গুলেট’, যা নির্মাতাদের মতে সিরিজের অন্যতম বড় ও জটিল যুদ্ধদৃশ্য। আকাশ, সমুদ্র ও শহরজুড়ে বিস্তৃত ধ্বংসযজ্ঞ এই সিজনের নাটকীয়তা আরও বাড়াবে।

শোরানার রায়ান কন্ডাল জানিয়েছেন, এই যুদ্ধ দৃশ্য নির্মাণে কয়েক বছর সময় লেগেছে এবং এটি টেলিভিশন ইতিহাসের অন্যতম বৃহৎ সেট-পিস হতে পারে। তার মতে, এই যুদ্ধ ছাড়া গল্পের মূল কাঠামো সম্পূর্ণ করা সম্ভব নয়।

নতুন সিজনে আগের মতোই মূল চরিত্রগুলো থাকছে, যার মধ্যে ম্যাট স্মিথ, এমা ডি’আর্সি, অলিভিয়া কুক, স্টিভ টুসাঁ, রিস ইফান্স ও ফ্যাবিয়ান ফ্র্যাঙ্কেলসহ অনেকে রয়েছেন।

সিরিজটি গেম অব থ্রোনসের ঘটনার প্রায় ২০০ বছর আগের টারগেরিয়ান ইতিহাস ও সিংহাসন দখলের রক্তক্ষয়ী দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত। এবারের সিজনে মোট আটটি পর্ব থাকবে, যা সাপ্তাহিকভাবে প্রকাশিত হয়ে ৯ আগস্ট শেষ হবে।

নির্মাতারা জানিয়েছেন, চতুর্থ সিজন ইতিমধ্যে নির্মাণাধীন এবং সেটিই হবে সিরিজের শেষ অধ্যায়, যেখানে টারগেরিয়ান বংশের উত্থান ও পতনের পূর্ণ ইতিহাস তুলে ধরা হবে।

বিষয় : হাউজ অব দ্য ড্রাগন

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘হাউস অব দ্য ড্রাগন’ সিজন–৩ ট্রেলার প্রকাশ

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

এইচবিও’র জনপ্রিয় সিরিজ হাউজ অব দ্য ড্রাগন–এর তৃতীয় সিজনের ফাইনাল ট্রেলার প্রকাশ করা হয়েছে। নতুন সিজনটি ২১ জুন থেকে সম্প্রচার শুরু হবে।

ট্রেলারে টারগেরিয়ান বংশের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ও ভয়াবহ গৃহযুদ্ধের ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি ড্রাগনকেন্দ্রিক ধ্বংসযজ্ঞ ও রাজনৈতিক সংঘাত এবারের কাহিনির মূল ফোকাস হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রেলারের শুরুতেই দেখা যায় বহুল আলোচিত ‘ব্যাটল অব দ্য গুলেট’, যা নির্মাতাদের মতে সিরিজের অন্যতম বড় ও জটিল যুদ্ধদৃশ্য। আকাশ, সমুদ্র ও শহরজুড়ে বিস্তৃত ধ্বংসযজ্ঞ এই সিজনের নাটকীয়তা আরও বাড়াবে।

শোরানার রায়ান কন্ডাল জানিয়েছেন, এই যুদ্ধ দৃশ্য নির্মাণে কয়েক বছর সময় লেগেছে এবং এটি টেলিভিশন ইতিহাসের অন্যতম বৃহৎ সেট-পিস হতে পারে। তার মতে, এই যুদ্ধ ছাড়া গল্পের মূল কাঠামো সম্পূর্ণ করা সম্ভব নয়।

নতুন সিজনে আগের মতোই মূল চরিত্রগুলো থাকছে, যার মধ্যে ম্যাট স্মিথ, এমা ডি’আর্সি, অলিভিয়া কুক, স্টিভ টুসাঁ, রিস ইফান্স ও ফ্যাবিয়ান ফ্র্যাঙ্কেলসহ অনেকে রয়েছেন।

সিরিজটি গেম অব থ্রোনসের ঘটনার প্রায় ২০০ বছর আগের টারগেরিয়ান ইতিহাস ও সিংহাসন দখলের রক্তক্ষয়ী দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত। এবারের সিজনে মোট আটটি পর্ব থাকবে, যা সাপ্তাহিকভাবে প্রকাশিত হয়ে ৯ আগস্ট শেষ হবে।

নির্মাতারা জানিয়েছেন, চতুর্থ সিজন ইতিমধ্যে নির্মাণাধীন এবং সেটিই হবে সিরিজের শেষ অধ্যায়, যেখানে টারগেরিয়ান বংশের উত্থান ও পতনের পূর্ণ ইতিহাস তুলে ধরা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ