ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৬

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী ঘিরে বিতর্ক

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার একটি প্রদর্শনী আয়োজন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতার মুখে নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত নির্ধারিত ভেন্যু বাতিল করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে আগামী শনিবার (৩০ মে) সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা করেছিল। দীর্ঘদিন ধরে সংগঠনটি ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ নামে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন কার্যক্রম পরিচালনা করে আসছে।

তবে প্রদর্শনীর ঘোষণা প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতা শুরু হয়। অভিযোগ রয়েছে, একটি সংগঠনের পক্ষ থেকে সিনেমাটির বিরুদ্ধে ফেসবুকে প্রচার চালানো হয় এবং এর পোস্টারে ‘ক্রস চিহ্ন’ ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা করা হয়।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা ও প্রযো/জক তানিম নূর। তিনি বলেন, সেন্সর পাওয়া যেকোনো সিনেমা আইনগতভাবে প্রদর্শনের অনুমতি থাকা সত্ত্বেও প্রদর্শনীকে ঘিরে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে নিজের এলাকায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় তিনি কষ্ট পেয়েছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো বলছে, একটি অনুমোদিত সিনেমার প্রদর্শনীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হচ্ছে এবং সাংস্কৃতিক চর্চার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জানান, অনলাইন বিরোধিতা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ ভেন্যু বাতিল করেছে। ফলে নতুন প্রদর্শনী স্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আয়োজকরা।

বিষয় : বনলতা এক্সপ্রেস

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী ঘিরে বিতর্ক

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার একটি প্রদর্শনী আয়োজন ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতার মুখে নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত নির্ধারিত ভেন্যু বাতিল করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে আগামী শনিবার (৩০ মে) সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা করেছিল। দীর্ঘদিন ধরে সংগঠনটি ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ নামে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন কার্যক্রম পরিচালনা করে আসছে।

তবে প্রদর্শনীর ঘোষণা প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতা শুরু হয়। অভিযোগ রয়েছে, একটি সংগঠনের পক্ষ থেকে সিনেমাটির বিরুদ্ধে ফেসবুকে প্রচার চালানো হয় এবং এর পোস্টারে ‘ক্রস চিহ্ন’ ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা করা হয়।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা ও প্রযো/জক তানিম নূর। তিনি বলেন, সেন্সর পাওয়া যেকোনো সিনেমা আইনগতভাবে প্রদর্শনের অনুমতি থাকা সত্ত্বেও প্রদর্শনীকে ঘিরে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে নিজের এলাকায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় তিনি কষ্ট পেয়েছেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো বলছে, একটি অনুমোদিত সিনেমার প্রদর্শনীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা হচ্ছে এবং সাংস্কৃতিক চর্চার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জানান, অনলাইন বিরোধিতা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ ভেন্যু বাতিল করেছে। ফলে নতুন প্রদর্শনী স্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আয়োজকরা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ