ঈদুল আজহার ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী ঢাকা। ব্যস্ত নগরীর সড়কগুলো এখন অনেকটাই নীরব। যানজটের চাপ নেই, কমে গেছে গণপরিবহনের ভিড়, আর শহরের চিরচেনা কোলাহলের জায়গা নিয়েছে এক ধরনের প্রশান্তি ও ঈদের আমেজ।
মঙ্গলবার (২৬ মে) মালিবাগ, শান্তিনগর, কাকরাইল ও শাহবাগসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত মানুষের উপস্থিতি অনেক কম। কোথাও কোথাও ফাঁকা রাস্তা, আবার কোথাও অল্প কিছু যানবাহন নিয়েই চলছে স্বাভাবিক চলাচল।
বেইলি রোড, যা রাজধানীর তরুণদের কাছে ‘আড্ডাখানা’ নামে পরিচিত, ফাস্ট ফুড ও ক্যাফের জন্য ব্যস্ত থাকে সারাবছর। তবে এবার ঈদের ছুটিতে সেই সড়কও নীরব হয়ে পড়েছে। স্থানীয়দের কেউ কেউ বলছেন, কয়েক দিন আগেও যেখানে পা ফেলার জায়গা ছিল না, এখন সেখানে নিরবতা ছড়িয়ে আছে।
কাকরাইল ও পল্টন এলাকায়ও একই চিত্র। সরকারি-বেসরকারি অনেক অফিস বন্ধ থাকায় এসব এলাকায় মানুষের আনাগোনা প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে রিকশা, অটোরিকশা ও বাস চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
যাত্রীদের কেউ কেউ জানান, যানবাহন কম থাকলেও ফাঁকা সড়কের কারণে যাতায়াতে সময় অনেক কম লাগছে। পুরানা পল্টনে এক যাত্রী বলেন, মিরপুর থেকে আসতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম সময় লেগেছে, কারণ রাস্তা ছিল প্রায় যানজটমুক্ত।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের ছুটি শুরু হয়েছে সোমবার (২৫ মে) থেকে। টানা সাত দিনের এই ছুটি চলবে আগামী রোববার (৩১ মে) পর্যন্ত। এই সময়ের মধ্যে রাজধানী আরও ফাঁকা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন