ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

একাত্তর বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ছবিঃ সংগ্রহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মে বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ঐ বৃদ্ধা মেয়ের বাড়ি রামনগর থেকে থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার এক যুবক (তরিকুল) তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেয়। পরে ঐ গ্ৰামের মেন্দের মাঠ নামক এলাকায় (ইব্রাহিমপুর পার্কের পেছনে) নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

রবিবার দিবাগত রাতে ইব্রাহিমপুর মাঠ থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৫ মে) দামুড়হুদা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে এবং বিষয়টি দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

একাত্তর বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত তরিকুল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ মে বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের বাসিন্দা ঐ বৃদ্ধা মেয়ের বাড়ি রামনগর থেকে থেকে একা বাড়ি ফিরছিলেন। পথে ইব্রাহিমপুর উত্তরপাড়ার এক যুবক (তরিকুল) তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেয়। পরে ঐ গ্ৰামের মেন্দের মাঠ নামক এলাকায় (ইব্রাহিমপুর পার্কের পেছনে) নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

রবিবার দিবাগত রাতে ইব্রাহিমপুর মাঠ থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৫ মে) দামুড়হুদা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে এবং বিষয়টি দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন নিশ্চিত করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ