ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

ঈদে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ
ছবিঃ সংগ্রহীত

ঈদকে কেন্দ্র করে পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন জেলার পাঁচটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের কোনো প্রবেশ ফি দিতে হবে না।

জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ মে বান্দরবান সদরের মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক পাহাড় এবং নীল দিগন্তে পর্যটকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

জেলা প্রশাসন জানায়, ঈদ উপলক্ষে ভ্রমণকে আরও সহজ ও আনন্দময় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয় ও বাইরের পর্যটকদের আগমন বাড়বে এবং জেলার পর্যটন সম্ভাবনাও আরও পরিচিত হবে বলে আশা করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব জানান, বান্দরবানকে আরও পর্যটনবান্ধব ও সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ৩০ মে ২০২৬

ঈদে বান্দরবানের ৫ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঈদকে কেন্দ্র করে পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী ঈদের দিন জেলার পাঁচটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের কোনো প্রবেশ ফি দিতে হবে না।

জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ মে বান্দরবান সদরের মেঘলা পর্যটন কেন্দ্র, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক পাহাড় এবং নীল দিগন্তে পর্যটকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

জেলা প্রশাসন জানায়, ঈদ উপলক্ষে ভ্রমণকে আরও সহজ ও আনন্দময় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে স্থানীয় ও বাইরের পর্যটকদের আগমন বাড়বে এবং জেলার পর্যটন সম্ভাবনাও আরও পরিচিত হবে বলে আশা করা হচ্ছে।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব জানান, বান্দরবানকে আরও পর্যটনবান্ধব ও সম্ভাবনাময় জেলা হিসেবে গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ