ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নেত্রকোনায় ২ হাজার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬

নেত্রকোনায় ২ হাজার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক
ছবিঃ সংগ্রহীত

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ শালা-দুলাভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) রাতে জেলার দুই পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শফিকুল ইসলাম (২২) এবং একই ইউনিয়নের বন্দের বাড়ি এলাকার আব্দুল হেকিমের ছেলে সুজ্জল মিয়া (৩০)। তারা সম্পর্কে শালা-দুলাভাই বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে প্রথমে জেলা সদরের ইটাখলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পাকা সড়ক থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার পরিহিত জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে খাটের তোষকের নিচে রাখা একটি ব্যাগ থেকে আরও ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে মোট ২ হাজার পিস ইয়াবার পাশাপাশি একটি জোড়া স্যান্ডেল, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নেত্রকোনায় ২ হাজার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ