মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় পারিবারিক বিরোধের জেরে সাথী আক্তার (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন ভাগিনা রিপন মিয়ার (১৯) বিরুদ্ধে। ঘটনার পরপরই রক্তমাখা বটি হাতে ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ।
সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন।
নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার আতাউর রহমান আতার ছেলে এবং তিনি নিহতের স্বামীর আপন ভাগিনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাড়ির ভেতরে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রিপন ঘরে থাকা ধারালো বটি দিয়ে তার মামিকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে সাথী আক্তারের মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হত্যার পর রিপন মিয়া মরদেহের পাশেই অস্ত্র হাতে ঘরের ভেতরে অবস্থান করছিল। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ঘাতককে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি ইকরাম হোসেন আরও জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন