ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে সংবাদ সম্মেলনে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, তার বিরুদ্ধে মামলা থাকায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে শনিবার (২৩ মে) ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক সহ-সভাপতি এনামুল কবির। মামলায় তারেক রেজাসহ এনসিপির ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
ঘটনার সূত্রপাত শুক্রবার (২২ মে) দুপুরে। ওইদিন শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার অভিযোগ ওঠে। এতে কয়েকজন আহত হন বলে জানা যায়। ঘটনার পর বিকেল থেকে রাত পর্যন্ত থানায় অবস্থান নেন এনসিপি নেতাকর্মীরা। পরে মামলার পর পুলিশের পাহারায় রাতে এলাকা ছাড়েন নাসিরুদ্দিন পাটওয়ারী।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন