ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় সীমান্ত পথে পাচারকালে ৫ স্বর্ণবারসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

চুয়াডাঙ্গায় সীমান্ত পথে পাচারকালে ৫ স্বর্ণবারসহ যুবক আটক
ছবিঃ সংগ্রহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সীমান্ত পথে ভারতে পাচারের সময় পাঁচটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিশেষ অভিযান চালায় ডুগডুগি কলোনিপাড়া এলাকায়। টহলরত সদস্যরা সন্দেহজনক অবস্থায় মোটরসাইকেলযোগে অতিক্রমের সময় এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বাপ্পি (২৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছেন বলে জানায় বিজিবি।

৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক ব্যক্তিকে স্বর্ণ ও মোটরসাইকেলসহ দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় সীমান্ত পথে পাচারকালে ৫ স্বর্ণবারসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সীমান্ত পথে ভারতে পাচারের সময় পাঁচটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) বিশেষ অভিযান চালায় ডুগডুগি কলোনিপাড়া এলাকায়। টহলরত সদস্যরা সন্দেহজনক অবস্থায় মোটরসাইকেলযোগে অতিক্রমের সময় এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বাপ্পি (২৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।

পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আনুমানিক ৬০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছেন বলে জানায় বিজিবি।

৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা। জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আটক ব্যক্তিকে স্বর্ণ ও মোটরসাইকেলসহ দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ