ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ৩৫৫ বস্তা সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৬

সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ৩৫৫ বস্তা সিমেন্টসহ ৯ পাচারকারী আটক
ছবিঃ সংগ্রহীত

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগর থেকে ৩৫৫ বস্তা সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা কক্সবাজার, ভোলা, রংপুর ও নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, শনিবার (২৩ মে) বিকেলে টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্রে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সদস্যরা সেটিকে থামার নির্দেশ দেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। তল্লাশিতে পাওয়া যায় ৩৫৫ বস্তা সিমেন্ট। এ সময় ট্রলারে থাকা ৯ জনকে আটক করে কোস্ট গার্ড।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের টেকনাফ থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ৩৫৫ বস্তা সিমেন্টসহ ৯ পাচারকারী আটক

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগর থেকে ৩৫৫ বস্তা সিমেন্টসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা কক্সবাজার, ভোলা, রংপুর ও নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, শনিবার (২৩ মে) বিকেলে টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্রে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সদস্যরা সেটিকে থামার নির্দেশ দেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। তল্লাশিতে পাওয়া যায় ৩৫৫ বস্তা সিমেন্ট। এ সময় ট্রলারে থাকা ৯ জনকে আটক করে কোস্ট গার্ড।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের টেকনাফ থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ