রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ আদালতে দাখিল করা হতে পারে। ইতোমধ্যে পল্লবী থানা পুলিশের তদন্ত দল প্রতিবেদন নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার কার্যালয়ের দিকে রওনা দিয়েছে।
মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. মোস্তাক সরকার জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনটি প্রাথমিকভাবে প্রস্তুত করা হয়েছে। এটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে এবং তাদের পর্যালোচনার পর চূড়ান্তভাবে আদালতে জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, মামলার গুরুত্বপূর্ণ নথি ও উদ্ধার করা আলামত তদন্ত দলের হেফাজতেই রয়েছে। পুরো প্রতিবেদনটি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্তারিত পর্যালোচনা করবেন।
গত ১৯ মে সকালে ঘর থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা প্রতিবেশীর ফ্ল্যাটের ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহত শিশুর বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখসহ একজন অজ্ঞাত আসামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন