ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কালিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতির প্রধান শক্তি কৃষি। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। কৃষিকে আরও লাভজনক করতে নতুন প্রজন্মকে কৃষিখাতে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই লক্ষ্য নিয়েই কৃষি ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার শ্রাবনী বিশ্বাস, পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, কালিয়া থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এসময় কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কৃষকদের অভিজ্ঞতা বিনিময় ও সফল উদ্যোগও তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ