ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদযাত্রায় স্বস্তি, আব্দুল্লাহপুরে নতুন লেন চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

ঈদযাত্রায় স্বস্তি, আব্দুল্লাহপুরে নতুন লেন চালু
ছবিঃ সংগ্রহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ইন্টারসেকশনে ১৬০ মিটার রিজিড পেভমেন্ট যান চলাচলের জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

শনিবার (২৩ মে) সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নবনির্মিত অংশটি পরিদর্শন শেষে যান চলাচলের জন্য খুলে দেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং রাজধানীতে প্রবেশ ও বের হওয়া সহজ করতে দ্রুততার সঙ্গে কাজটি সম্পন্ন করা হয়েছে। ঈদের আগেই গুরুত্বপূর্ণ এই অংশ চালু হওয়ায় যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, নতুন লেনের বিপরীত পাশে থাকা পুরোনো লেনটিও অস্থায়ী সংস্কার ও কার্পেটিংয়ের মাধ্যমে সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদযাত্রার সময় যাতে উভয়মুখী যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশপথ। প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করায় এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নতুন রিজিড পেভমেন্ট চালু হওয়ায় ভারী যানবাহনও এখন তুলনামূলক স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে। ফলে ঈদযাত্রায় এই এলাকায় যানজটের চাপ কমার সম্ভাবনা রয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদযাত্রায় স্বস্তি, আব্দুল্লাহপুরে নতুন লেন চালু

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী থেকে উত্তরাঞ্চলগামী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর ইন্টারসেকশনে ১৬০ মিটার রিজিড পেভমেন্ট যান চলাচলের জন্য উন্মুক্ত করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

শনিবার (২৩ মে) সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নবনির্মিত অংশটি পরিদর্শন শেষে যান চলাচলের জন্য খুলে দেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবং রাজধানীতে প্রবেশ ও বের হওয়া সহজ করতে দ্রুততার সঙ্গে কাজটি সম্পন্ন করা হয়েছে। ঈদের আগেই গুরুত্বপূর্ণ এই অংশ চালু হওয়ায় যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, নতুন লেনের বিপরীত পাশে থাকা পুরোনো লেনটিও অস্থায়ী সংস্কার ও কার্পেটিংয়ের মাধ্যমে সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদযাত্রার সময় যাতে উভয়মুখী যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আব্দুল্লাহপুর ইন্টারসেকশন রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশপথ। প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করায় এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নতুন রিজিড পেভমেন্ট চালু হওয়ায় ভারী যানবাহনও এখন তুলনামূলক স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে। ফলে ঈদযাত্রায় এই এলাকায় যানজটের চাপ কমার সম্ভাবনা রয়েছে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ