রাজধানীর গুলিস্তান এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় প্রকাশ্যে হাতাহাতিতে জড়ানোর ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের দুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
ডিএমপি ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হক শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া দুই সদস্য হলেন কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।
ঘটনার ব্যাখ্যায় তিনি জানান, গত ২১ মে দুপুরে গুলিস্তানের জিপিও মোড়ে সিগন্যাল ডিউটির সময় একটি যানবাহন নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই উত্তেজনা বাড়তে থাকে এবং এক পর্যায়ে তারা প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে সড়কের মাঝেই ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
তিনি বলেন, ইউনিফর্ম পরে দায়িত্ব পালনরত অবস্থায় এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গরমে দীর্ঘসময় ডিউটির চাপ থাকলেও সহকর্মীর সঙ্গে এ ধরনের আচরণ শৃঙ্খলাবিরোধী এবং অনুচিত।
এ ঘটনার পরপরই দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন