রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২২ মে) থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন মারুফ (২১), মিজানুর রহমান (৩৬), মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ, তানভীর (১৯), সোহেল (৩০), রাকিব মোল্লা (২৬), শাহিন (৪২), লিংকন (২০), আসিফ মাহমুদ ও নাজমুল হাওলাদার।
যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, নিয়মিত মামলা, পুরাতন মামলা, গ্রেফতারি পরোয়ানা এবং মোবাইল কোর্টসহ বিভিন্ন আইনি প্রক্রিয়ার ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তিনজনকে নিয়মিত মামলায়, একজনকে পুরাতন মামলায়, একজনকে গ্রেফতারি পরোয়ানায় এবং চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে আটক করা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন