ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৬

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪
ছবিঃ সংগ্রহীত

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি যাত্রী।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থল ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে মৃত অবস্থায় আনা হয় এবং আহত অন্তত ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, আশঙ্কাজনক অবস্থায় আনা ওই চারজনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ