ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রংপুরে বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

রংপুরে বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার
ছবিঃ সংগ্রহীত

রংপুর মেট্রোপলিটন এলাকায় মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজি দমন, ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন থানার সমন্বিত অভিযানে এসব গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোতয়ালী থানা পুলিশ পৃথক অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ধাপ কটকিপাড়া এলাকায় চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করা হয়। একই অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণের চলাচলে বাধা, অশালীন আচরণ, সন্দেহজনক ঘোরাফেরা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও সাতজনকে আটক করা হয়। এছাড়া পশ্চিম মুলাটোল এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়।

পরশুরাম থানা, মাহিগঞ্জ থানা ও তাজহাট থানার পৃথক অভিযানে আরও ১০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তাজহাট এলাকায় জুয়ার আসর পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ছয়জনকে মাদক সেবনের অভিযোগে এবং চারজনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সনাতন চক্রবর্তী জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমন কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রংপুরে বিশেষ অভিযানে ২৭ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ