ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। টুর্নামেন্টে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। এই অভিযাত্রায় সবচেয়ে বড় প্রশ্ন ছিল নেইমার জুনিয়রকে ঘিরে। শেষ পর্যন্ত দলে জায়গা পেয়েও আবারও চোটে পড়েছেন এই তারকা ফরোয়ার্ড।
সান্তোসে খেলা নেইমার স্কোয়াডে ডাক পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়েন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্কোয়াডে অন্তর্ভুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই কাফ ইনজুরিতে আক্রান্ত হন তিনি।
সান্তোসের মেডিকেল টিম জানিয়েছে, নেইমারের ডান পায়ের কাফে প্রায় ২ মিলিমিটারের একটি এডিমা ধরা পড়েছে, যার কারণে সেখানে ফোলা দেখা দিয়েছে। আপাতত তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে এবং ক্লাবের পরবর্তী ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন না।
তবে চিকিৎসকরা এখনো আশাবাদী। সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের অবস্থা গুরুতর নয় এবং আগামী সপ্তাহেই তিনি ফিট হয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেন। সম্ভাব্যভাবে ২৭ মে’র মধ্যেই পুরোপুরি সেরে ওঠার ইঙ্গিতও মিলেছে।
ব্রাজিলিয়ান স্পোর্টস নেটওয়ার্ক জিই-কে দেওয়া বক্তব্যে জোগাইব বলেন, “তার চোটটি ছোটখাটো, উন্নতি ভালো হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী তিনি দ্রুতই মাঠে ফিরতে পারবেন।”
এদিকে বিশ্বকাপের আগে এমন চোট ব্রাজিল শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। কোচিং স্টাফও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
আগামী ৩১ মে প্রস্তুতি ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচের আগে নেইমারের সুস্থতা নিয়েই এখন সবচেয়ে বেশি নজর সেলেসাও সমর্থকদের।
-এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন