ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপের ধাক্কা
ছবিঃ সংগ্রহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম।

তিনি জানান, লেভেল ক্রসিং পার হওয়ার সময় গরুবাহী একটি পিকআপ রেললাইনে আটকে পড়ে। এ সময় সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি এসে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপটি সরিয়ে নেওয়া হলে কিছু সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের সঙ্গে গরুবাহী পিকআপের ধাক্কা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবাহী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার সীমান্তবর্তী মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম।

তিনি জানান, লেভেল ক্রসিং পার হওয়ার সময় গরুবাহী একটি পিকআপ রেললাইনে আটকে পড়ে। এ সময় সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি এসে পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর পিকআপটি সরিয়ে নেওয়া হলে কিছু সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ