ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত দুইজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬

কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত দুইজন
ছবিঃ সংগ্রহীত

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) এবং একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কাস ফকির ও তারেক কৃষিকাজের জন্য জাঠাইল মাঠে যান। কাজ করার একপর্যায়ে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় দেখতে পান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত দুইজন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) এবং একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কাস ফকির ও তারেক কৃষিকাজের জন্য জাঠাইল মাঠে যান। কাজ করার একপর্যায়ে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় দেখতে পান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ