ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অটোরিকশাচালকের ধাক্কায় আহত ট্রাফিক পুলিশ কুদ্দুসের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬

অটোরিকশাচালকের ধাক্কায় আহত ট্রাফিক পুলিশ কুদ্দুসের মৃত্যু
ছবিঃ সংগ্রহীত

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের ধাক্কায় গুরুতর আহত ট্রাফিক পুলিশ সদস্য আবদুল কুদ্দুস (৫৫) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

নিহত আবদুল কুদ্দুস চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার আবু ইউসুফ মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন তিনি। পরে সেটি ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালকের সঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই চালক তাকে ধাক্কা দেন। এতে তিনি চলন্ত যান থেকে পড়ে সড়ক বিভাজকে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত অবস্থাতেই সহকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, ঘটনার দিনই পাহাড়তলী থানায় মামলা হয়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত অটোরিকশাচালক আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অটোরিকশাচালকের ধাক্কায় আহত ট্রাফিক পুলিশ কুদ্দুসের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

চট্টগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালকের ধাক্কায় গুরুতর আহত ট্রাফিক পুলিশ সদস্য আবদুল কুদ্দুস (৫৫) পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

নিহত আবদুল কুদ্দুস চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার আবু ইউসুফ মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন তিনি। পরে সেটি ডাম্পিং স্টেশনে নেওয়ার পথে চালকের সঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই চালক তাকে ধাক্কা দেন। এতে তিনি চলন্ত যান থেকে পড়ে সড়ক বিভাজকে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত অবস্থাতেই সহকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, ঘটনার দিনই পাহাড়তলী থানায় মামলা হয়। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত অটোরিকশাচালক আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ