ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৩ দিন নিখোঁজ থাকার পর কলাবাগান থানার এসআই রাকিবুল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬

২৩ দিন নিখোঁজ থাকার পর কলাবাগান থানার এসআই রাকিবুল উদ্ধার
ছবি: প্রতিনিধি

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ থাকার ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে। বিষয়টি বুধবার (২০ মে) দুপুরে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।

ওসি জানান, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে এই সময় তিনি কোথায় ছিলেন বা কীভাবে ছিলেন সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান ব্যারাক থেকে রাত্রিকালীন দায়িত্ব পালনের উদ্দেশ্যে সাধারণ পোশাকে বের হন রাকিবুল হাসান। এরপর তিনি আর থানায় ফিরে আসেননি। একই দিন থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল।

ঘটনার পর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি দেশের সব থানায় তার সন্ধান চেয়ে বার্তা পাঠানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে ২৩ দিন পর তার সন্ধান পাওয়া গেল।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২৩ দিন নিখোঁজ থাকার পর কলাবাগান থানার এসআই রাকিবুল উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ থাকার ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে। বিষয়টি বুধবার (২০ মে) দুপুরে নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।

ওসি জানান, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে এই সময় তিনি কোথায় ছিলেন বা কীভাবে ছিলেন সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান ব্যারাক থেকে রাত্রিকালীন দায়িত্ব পালনের উদ্দেশ্যে সাধারণ পোশাকে বের হন রাকিবুল হাসান। এরপর তিনি আর থানায় ফিরে আসেননি। একই দিন থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল।

ঘটনার পর কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি দেশের সব থানায় তার সন্ধান চেয়ে বার্তা পাঠানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে ২৩ দিন পর তার সন্ধান পাওয়া গেল।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ