ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন

ক্রেস্ট তুলে দিচ্ছেন পুলিশ সুপার কক্সবাজার।ছবি: প্রতিনিধি

কক্সবাজার জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমানের সভাপতিত্বে জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে মঙ্গলবার ১৯ মে ২০২৬খ্রিঃ তারিখে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক  কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান। এসময় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে কক্সবাজার জেলা পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচার ও অন্যান্য চাঞ্চল্যকর মামলাসহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি দীর্ঘদিন তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের সুষ্ঠু তদন্ত নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

কক্সবাজার জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমানের সভাপতিত্বে জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে মঙ্গলবার ১৯ মে ২০২৬খ্রিঃ তারিখে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক  কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ. এন. এম সাজেদুর রহমান। এসময় জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে কক্সবাজার জেলা পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি পুরস্কারের অভিন্ন মানদন্ড অনুযায়ী জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করেন।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানব পাচার ও অন্যান্য চাঞ্চল্যকর মামলাসহ সকল গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করেন। তিনি দীর্ঘদিন তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাসমূহের সুষ্ঠু তদন্ত নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ