রূপগঞ্জে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দস্যুতা ও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
রবিবার (১৭ মে) বিকেলে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা শান্তিনগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
"সমাজের মানুষ সচেতন হলে মাদক নির্মূল করা সম্পূর্ণ সম্ভব। আজ থেকে বরপা শান্তিনগর এলাকায় মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি স্থানীয়দের উদ্দেশ্যে আরও বলেন, এলাকাবাসী সচেতন ও সহযোগী থাকলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারে। একটি এলাকায় খারাপ লোকের সংখ্যা খুব কম থাকে, কিন্তু তাদের অপকর্মের কারণেই পুরো এলাকার বদনাম হয়। যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
সাংবাদিক ইসলাম শাহাদাতের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— লোকমান হোসেন, ওমর আলী, আবু তৈয়ব ভূইয়া, তারাবো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তামজিদ ভূঁইয়া, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা ওসির এই উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকাকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন