ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেন্টানাইল সংশ্লিষ্ট অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৬

ফেন্টানাইল সংশ্লিষ্ট অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফেন্টানাইল উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠান কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স, এর মালিকসহ মোট ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্সসহ সংশ্লিষ্ট কিছু অনলাইন ফার্মেসি অবৈধ ফেন্টানাইল-সংযুক্ত নকল প্রেসক্রিপশন ওষুধ বিক্রি করত, যা যুক্তরাষ্ট্রজুড়ে বিপুল সংখ্যক ভুক্তভোগীর ক্ষতির কারণ হয়েছে। এসব কার্যক্রম দেশটির বহু পরিবার ও সম্প্রদায়ের জন্য মারাত্মক সংকট তৈরি করেছে বলে দাবি করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই চক্র অবৈধ ফেন্টানাইল পাচারের মাধ্যমে অর্থ আয় করত। বিষয়টিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় শুধু প্রতিষ্ঠানই নয়, মালিক ও তার ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, অবৈধ মাদক চক্র ভেঙে দিতে এবং আন্তর্জাতিক পাচার নেটওয়ার্ক দমন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওয়াশিংটন আরও জানায়, মাদক পাচার ও ফেন্টানাইল সংক্রান্ত কার্যক্রমে জড়িতদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথভাবে এ ধরনের অপরাধমূলক নেটওয়ার্ক মোকাবিলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফেন্টানাইল সংশ্লিষ্ট অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ফেন্টানাইল উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠান কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স, এর মালিকসহ মোট ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্সসহ সংশ্লিষ্ট কিছু অনলাইন ফার্মেসি অবৈধ ফেন্টানাইল-সংযুক্ত নকল প্রেসক্রিপশন ওষুধ বিক্রি করত, যা যুক্তরাষ্ট্রজুড়ে বিপুল সংখ্যক ভুক্তভোগীর ক্ষতির কারণ হয়েছে। এসব কার্যক্রম দেশটির বহু পরিবার ও সম্প্রদায়ের জন্য মারাত্মক সংকট তৈরি করেছে বলে দাবি করা হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই চক্র অবৈধ ফেন্টানাইল পাচারের মাধ্যমে অর্থ আয় করত। বিষয়টিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী ‘গণবিধ্বংসী অস্ত্র’ হিসেবে বিবেচনা করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় শুধু প্রতিষ্ঠানই নয়, মালিক ও তার ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, অবৈধ মাদক চক্র ভেঙে দিতে এবং আন্তর্জাতিক পাচার নেটওয়ার্ক দমন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওয়াশিংটন আরও জানায়, মাদক পাচার ও ফেন্টানাইল সংক্রান্ত কার্যক্রমে জড়িতদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথভাবে এ ধরনের অপরাধমূলক নেটওয়ার্ক মোকাবিলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ