ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরান যুদ্ধের ব্যয় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, জানাল পেন্টাগন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৬

ইরান যুদ্ধের ব্যয় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, জানাল পেন্টাগন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ২৯ বিলিয়ন ডলার। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান। এর আগে গত মাসের হিসাবের তুলনায় এই ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার বেশি।

পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, মার্চের শেষে যুদ্ধ ব্যয় ছিল ২৫ বিলিয়ন ডলার। পরবর্তী সময়ে সামরিক সরঞ্জাম মেরামত, প্রতিস্থাপন এবং বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার খরচ যুক্ত হওয়ায় মোট ব্যয় বেড়ে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছায়।

পেন্টাগনের ভারপ্রাপ্ত হিসাব নিয়ন্ত্রক জুলস হার্স্ট জানান, সামরিক ব্যয়ের হিসাব নিয়মিতভাবে যৌথ স্টাফ ও হিসাব নিয়ন্ত্রক দল পর্যালোচনা করছে। তিনি আইনপ্রণেতাদের জানান, ব্যয়ের নতুন হিসাব নির্ধারণে বিভিন্ন অপারেশনাল খরচ যুক্ত করা হয়েছে।

সভার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। তবে কীভাবে ২৯ বিলিয়ন ডলারের চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি পেন্টাগন।

এর আগে মার্চে একটি সূত্র জানায়, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছিল অন্তত ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

এদিকে আগামী ছয় মাস পর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রেক্ষাপটে যুদ্ধ ব্যয় ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ নিয়ে রাজনৈতিক বিতর্কও বাড়ছে। ডেমোক্র্যাটরা এই ব্যয়কে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে যুক্ত করে সমালোচনা জোরদার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরান যুদ্ধের ব্যয় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, জানাল পেন্টাগন

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে ২৯ বিলিয়ন ডলার। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান। এর আগে গত মাসের হিসাবের তুলনায় এই ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার বেশি।

পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, মার্চের শেষে যুদ্ধ ব্যয় ছিল ২৫ বিলিয়ন ডলার। পরবর্তী সময়ে সামরিক সরঞ্জাম মেরামত, প্রতিস্থাপন এবং বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার খরচ যুক্ত হওয়ায় মোট ব্যয় বেড়ে ২৯ বিলিয়ন ডলারে পৌঁছায়।

পেন্টাগনের ভারপ্রাপ্ত হিসাব নিয়ন্ত্রক জুলস হার্স্ট জানান, সামরিক ব্যয়ের হিসাব নিয়মিতভাবে যৌথ স্টাফ ও হিসাব নিয়ন্ত্রক দল পর্যালোচনা করছে। তিনি আইনপ্রণেতাদের জানান, ব্যয়ের নতুন হিসাব নির্ধারণে বিভিন্ন অপারেশনাল খরচ যুক্ত করা হয়েছে।

সভার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন। তবে কীভাবে ২৯ বিলিয়ন ডলারের চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি পেন্টাগন।

এর আগে মার্চে একটি সূত্র জানায়, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছিল অন্তত ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

এদিকে আগামী ছয় মাস পর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রেক্ষাপটে যুদ্ধ ব্যয় ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ নিয়ে রাজনৈতিক বিতর্কও বাড়ছে। ডেমোক্র্যাটরা এই ব্যয়কে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে যুক্ত করে সমালোচনা জোরদার করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ