ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সরকার বদল হলেও বন্ধ হবে না ‘লক্ষ্মীর ভান্ডার’

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৬

সরকার বদল হলেও বন্ধ হবে না ‘লক্ষ্মীর ভান্ডার’

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ বন্ধ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগের সরকারের সব জনকল্যাণমূলক প্রকল্পই অব্যাহত থাকবে।

মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে তিনি বলেন, জনগণের সুবিধাভিত্তিক প্রকল্প বন্ধ করার কোনো পরিকল্পনা নেই এবং এসব কর্মসূচি চালু থাকবে। বৈঠকে মোট ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে নির্বাচন কমিশনকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানানো এবং রাজনৈতিক সহিংসতায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের প্রতি শোক প্রকাশও অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া বৈঠকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্ডার সিকিউরিটি ফোর্স-কে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেওয়া হবে।

শুভেন্দু অধিকারী দাবি করেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। তাঁর ভাষায়, সীমান্ত পরিস্থিতি ও জনসংখ্যাগত পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়ায় রাজ্যের ভূমি ও রাজস্ব দপ্তর এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে বিজেপি ক্ষমতায় আসে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে। নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যেখানে আগের প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সরকার বদল হলেও বন্ধ হবে না ‘লক্ষ্মীর ভান্ডার’

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ