বিধানসভা নির্বাচনে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার কারণে ফলাফল প্রভাবিত হয়েছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। সোমবার সুপ্রিম কোর্টে শুনানির সময় দলটির পক্ষ থেকে বলা হয়, অন্তত ৩১টি আসনে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ও বিবেচনাধীন ভোটারদের কারণে জয়ের ফল পাল্টে গেছে।
তৃণমূলের আইনজীবীরা আদালতে জানান, একাধিক আসনে বিজয়-পরাজয়ের ব্যবধান খুবই কম ছিল, কিন্তু হাজার হাজার ভোটারের নাম তালিকায় ঝুলে থাকা অবস্থায় নির্বাচন সম্পন্ন হয়। তাদের দাবি অনুযায়ী, কোথাও কোথাও ব্যবধান ৮০০ ভোটের কম হলেও পাঁচ হাজারের বেশি ভোটারের বিষয় নিষ্পত্তি হয়নি, যা ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলেছে।
তবে ভারতের সুপ্রিম কোর্ট এ বিষয়ে তাৎক্ষণিক কোনো নির্দেশ দেয়নি। আদালত জানায়, ফলাফলে এসআইআর প্রক্রিয়ার প্রভাব পড়েছে—এমন দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে হলে আলাদা আবেদন দাখিল করতে হবে।
তৃণমূল দীর্ঘদিন ধরেই এসআইআর প্রক্রিয়া নিয়ে অভিযোগ করে আসছে। তাদের দাবি, এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে এবং প্রায় ২৭ লাখের বেশি নাম এখনো বিবেচনাধীন অবস্থায় রয়েছে।
আদালতে শুনানিতে আরও উঠে আসে যে, বিবেচনাধীন ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন এবং সেখানে নথি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূলের আইনজীবীরা, যারা বলেন, নিষ্পত্তি সম্পন্ন হতে কয়েক বছর লেগে যেতে পারে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিষয়টি পর্যালোচনায় রাখা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন