ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মে ২০২৬

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম

নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে। নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আবদুল কাদেরর ছেলে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় আরও এক বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম নিহত হন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম

নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে। নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আবদুল কাদেরর ছেলে।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

বাংলাদেশ দূতাবাস, বৈরুত জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দূতাবাসের বরাত দিয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় আরও এক বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম নিহত হন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ