ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কানাডার উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত হাফিজ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৬

কানাডার উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত হাফিজ

কানাডার টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আহসানুল হাফিজ।

স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত দলীয় মনোনয়ন ভোটে তিনি ফেডারেল এমপি ও অন্টারিও লিবারেল নেতৃত্বের নেট এরস্কিন-স্মিথকে পরাজিত করে প্রার্থী নির্বাচিত হন।

এর আগে ডলি বেগমের পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়। বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম অন্টারিও এনডিপির ডেপুটি লিডার ছিলেন। তিনি প্রাদেশিক রাজনীতি থেকে সরে গিয়ে ফেডারেল লিবারেল প্রার্থী হিসেবে ১৩ এপ্রিলের উপনির্বাচনে স্কারবরো সাউথওয়েস্ট আসন থেকে জয়ী হন। তার পদত্যাগের পরই প্রাদেশিক আসনে নতুন উপনির্বাচনের পথ তৈরি হয়।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন প্রক্রিয়ায় প্রায় ৩ হাজার ৫৮০ জন সদস্য ভোটাধিকারী ছিলেন। তবে যাচাই-বাছাইয়ে ১ হাজার ৮০৬ জন সদস্যের আবেদন বাতিল করা হয়, যা নিয়ে এরস্কিন-স্মিথ শিবির অসন্তোষ প্রকাশ করে।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর আহসানুল হাফিজ বলেন, সমর্থকদের কারণেই তিনি এই অবস্থানে পৌঁছেছেন। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশংসা করে বলেন, অভিবাসী হিসেবে পাওয়া সুযোগকে তিনি স্থানীয় জনগণের কল্যাণে কাজে লাগাতে চান।

বর্তমানে আহসানুল হাফিজ ফেডারেল লিবারেল পার্টির ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই সাফল্যকে কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের আরও একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আগামী নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), যারা ফাতিমা শাবানকে প্রার্থী করেছে। অন্যদিকে পিসি পার্টি এখনো তাদের প্রার্থী ঘোষণা করেনি। আইন অনুযায়ী, আগামী ৩ আগস্টের মধ্যে উপনির্বাচনের তফসিল ঘোষণা এবং ৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কানাডার উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত হাফিজ

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ