ইরানের বিরুদ্ধে আকাশপথে অভিযান সহজ করতে ইরাকের মরুভূমিতে একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জ্ঞাতসারেই ইসরায়েল যুদ্ধ শুরুর আগেই ইরাকের নির্জন এলাকায় ওই ঘাঁটি নির্মাণ করে। সেখানে বিশেষ বাহিনীর সদস্যদের অবস্থান ছিল এবং এটি ইসরায়েলি বিমানবাহিনীর একটি লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
এ ছাড়া সম্ভাব্য বিমান ভূপাতিত হলে পাইলট উদ্ধার অভিযানের জন্য অনুসন্ধান ও উদ্ধারকারী দলও সেখানে মোতায়েন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্র ও মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়, ইরাকি সেনারা ঘাঁটির অস্তিত্ব শনাক্ত করলে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যাতে অবস্থানটি গোপন রাখা যায়।
মার্চের শুরুতে স্থানীয় এক মেষপালকের মাধ্যমে ওই এলাকায় অস্বাভাবিক সামরিক তৎপরতার তথ্য প্রকাশ পায়। পরে ইরাকি বাহিনী তদন্তে গেলে তারা ইসরায়েলি হামলার মুখে পড়ে বলে দাবি করা হয়।
ইরাক পরে জাতিসংঘে দাখিল করা অভিযোগে বিদেশি বাহিনীর হামলার কথা উল্লেখ করে, যদিও সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে, ওই ঘটনায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল না।
ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন