নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ সাগর ওরফে বেলু (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ মে) ভোরে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নূরবাগ জামে মসজিদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে নূরবাগ জামে মসজিদের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়।
অভিযানে নিমাইকাশারী বাঘমারা এলাকার মৃত রওশন মেম্বারের ছেলে সাগর ওরফে বেলুকে তল্লাশি করে তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে থানা কর্তৃপক্ষ আরও জানায়, মাদকের বিস্তার রোধ ও সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন