ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রংপুরের বদরগঞ্জে খামারিদের দক্ষতা বাড়াতে দুগ্ধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ

মো.হামিদুল ইসলাম
মো.হামিদুল ইসলাম
প্রকাশ : ০৭ মে ২০২৬

রংপুরের বদরগঞ্জে খামারিদের দক্ষতা বাড়াতে দুগ্ধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
খামারি প্রশিক্ষণ কর্মসূচি

রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় গবাদিপশু খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং লাভজনক দুগ্ধ খামার গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক-এর কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) উপজেলার বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের গাভীর খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, প্রাণীর স্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। বিশেষভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার চন্দ্র। সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার ডাঃ মোঃ এরমান আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এএসএম জুয়েল রানা।

বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনা অনুসরণ করে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বহুগুণে বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে খামার পরিচালনায় দক্ষতা বাড়লে তা কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তারা আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ খামারিদের বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ করে এবং টেকসই খামার ব্যবস্থাপনায় সহায়তা করে।

প্রশিক্ষণ চলাকালে রোগ নিয়ন্ত্রণ, প্রজনন ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতাও।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রংপুরের বদরগঞ্জে খামারিদের দক্ষতা বাড়াতে দুগ্ধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ