যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি (২৭)-এর জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) টাম্পা শহরে ইসলামিক সোসাইটি অব টাম্পা এরিয়া ও স্থানীয় মুসলিম কমিউনিটির উদ্যোগে জানাজার আয়োজন করা হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন কমিউনিটির সদস্যরা অংশ নেন। এ সময় উপস্থিত সবাই বৃষ্টির প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সহপাঠী ও শিক্ষকরা তার কর্মময় জীবন স্মরণ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। মায়ামি বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিরাও জানাজায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
জানাজার পর মরদেহ একটি স্থানীয় ফিউনারেল সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়। পরে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী মরদেহ প্রথমে দুবাই হয়ে ৯ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পুরো প্রক্রিয়ার ব্যয় বাংলাদেশ সরকার বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল তিনি সহপাঠী জামিল আহমেদ লিমনের সঙ্গে নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয় এবং বিষয়টি হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করে তদন্ত চলছে।
এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের স্মরণে শোক প্রকাশ করেছে। বৃষ্টির মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন