সিলেটের ওসমানীনগর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের অংশগ্রহণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) দয়ামীর ইউনিয়নের দয়াময়ী এলাকার ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সকাল থেকেই মাঠজুড়ে ছিল শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস।
উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দয়াময়ী আব্দুস সুবান সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল টানটান উত্তেজনা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।”
তিনি আরও বলেন, খেলাধুলা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। প্রাথমিক পর্যায় থেকেই এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আহ্বাবুল ইসলাম, দপ্তর সম্পাদক ইমদাদ উদ্দিন লিলু এবং উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নুহেল আহমদ চৌধুরীসহ অনেকে।
দিনব্যাপী এ আয়োজন শেষে পুরো মাঠজুড়ে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানিয়েছেন, যাতে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন