নওগাঁর আত্রাই উপজেলায় 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬' এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বালক বিভাগে রামচন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে উজান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (২ মে) সকাল ১০টা থেকে বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল দুটি খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় বালিকা বিভাগে জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে পরাজিত করে রামচন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে দ্বিতীয় খেলায় বালক বিভাগে গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন আত্রাই থানার ওসি আব্দুল করিম, আহসানউল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহেদ আরা লীপি, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহকারী শিক্ষক এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
টুর্নামেন্টকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন