ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশে একযোগে ৩৯ পুলিশ সুপারসহ ৫৩ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৬

দেশে একযোগে ৩৯ পুলিশ সুপারসহ ৫৩ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন পদ ও কর্মস্থলে নতুনভাবে পদায়ন করা হয়েছে।

বদলির তালিকায় দেশের একাধিক জেলার পুলিশ সুপার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, নীলফামারী, পাবনা, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনীসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এসবি, সিআইডি, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন পদেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কিছু পুলিশ সুপারকে বিশেষ শাখা (এসবি), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং পুলিশ সদর দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে, আবার বিভিন্ন ইউনিট থেকে অন্য ইউনিটে বদলি করা হয়েছে।

একই সঙ্গে পৃথক আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পর্যায়ের একাধিক কর্মকর্তারও পদায়ন ও বদলি করা হয়েছে। এর মধ্যে রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ ও বিশেষায়িত ইউনিটগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

এভাবে একযোগে বড় পরিসরে বদলির মাধ্যমে পুলিশ প্রশাসনে নতুন কর্মপরিবেশ ও দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশে একযোগে ৩৯ পুলিশ সুপারসহ ৫৩ কর্মকর্তার বদলি

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন পদ ও কর্মস্থলে নতুনভাবে পদায়ন করা হয়েছে।

বদলির তালিকায় দেশের একাধিক জেলার পুলিশ সুপার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, নীলফামারী, পাবনা, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনীসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এসবি, সিআইডি, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন পদেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কিছু পুলিশ সুপারকে বিশেষ শাখা (এসবি), সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং পুলিশ সদর দপ্তরে দায়িত্ব দেওয়া হয়েছে, আবার বিভিন্ন ইউনিট থেকে অন্য ইউনিটে বদলি করা হয়েছে।

একই সঙ্গে পৃথক আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পর্যায়ের একাধিক কর্মকর্তারও পদায়ন ও বদলি করা হয়েছে। এর মধ্যে রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ ও বিশেষায়িত ইউনিটগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

এভাবে একযোগে বড় পরিসরে বদলির মাধ্যমে পুলিশ প্রশাসনে নতুন কর্মপরিবেশ ও দায়িত্ব পুনর্বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ