ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

“কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না”: ইরানের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৬

“কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না”: ইরানের প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগের হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কোনো শক্তিই ইরানকে আত্মসমর্পণ করাতে পারবে না এবং শিয়া মতাদর্শের অনুসারীদের জোর করে দমন করা সম্ভব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীকে সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক চাপ কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিকে ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হলো এই অঞ্চল দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ পৌঁছানো বন্ধ করা। বর্তমানে হরমুজ প্রণালি কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা শান্তি আলোচনার প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করতে হরমুজ প্রণালিতে চলমান মার্কিন অভিযান “প্রজেক্ট ফ্রিডম” সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সব মিলিয়ে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না”: ইরানের প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রয়োগের হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কোনো শক্তিই ইরানকে আত্মসমর্পণ করাতে পারবে না এবং শিয়া মতাদর্শের অনুসারীদের জোর করে দমন করা সম্ভব নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি ইরাকের প্রধানমন্ত্রীকে সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক চাপ কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিকে ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হলো এই অঞ্চল দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ পৌঁছানো বন্ধ করা। বর্তমানে হরমুজ প্রণালি কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা শান্তি আলোচনার প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করতে হরমুজ প্রণালিতে চলমান মার্কিন অভিযান “প্রজেক্ট ফ্রিডম” সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সব মিলিয়ে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ