ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালের কালীর বাজারে পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ২

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ০৪ মে ২০২৬

ত্রিশালের কালীর বাজারে পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ২
ছবি : প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ মে) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে ত্রিশাল থানাধীন কাঠাল ইউনিয়নের বৈলর থেকে কালির বাজারগামী সড়কের কালির বাজার রেলক্রসিং সংলগ্ন পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মুক্তার ফকির (৪০), পিতা: ইয়াকুব আলী ফকির, মাতা: জাহানারা বেগম, গ্রাম: ধলাইমান ফকিরবাড়ী, ওয়ার্ড নং-০৩, ইউপি: কাঠাল, উপজেলা/থানা: ত্রিশাল, জেলা: ময়মনসিংহ এবং অপু চন্দ্র বর্মন (২২), পিতা: নিতাই চন্দ্র বর্মন, মাতা: নিয়তি রানী বর্মন, গ্রাম: নলচিরা ঝালুপাড়া, ইউপি: কাঠাল, উপজেলা/থানা: ত্রিশাল, জেলা: ময়মনসিংহ।

ত্রিশাল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালের কালীর বাজারে পুলিশের অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক ২

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ মে) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে ত্রিশাল থানাধীন কাঠাল ইউনিয়নের বৈলর থেকে কালির বাজারগামী সড়কের কালির বাজার রেলক্রসিং সংলগ্ন পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মুক্তার ফকির (৪০), পিতা: ইয়াকুব আলী ফকির, মাতা: জাহানারা বেগম, গ্রাম: ধলাইমান ফকিরবাড়ী, ওয়ার্ড নং-০৩, ইউপি: কাঠাল, উপজেলা/থানা: ত্রিশাল, জেলা: ময়মনসিংহ এবং অপু চন্দ্র বর্মন (২২), পিতা: নিতাই চন্দ্র বর্মন, মাতা: নিয়তি রানী বর্মন, গ্রাম: নলচিরা ঝালুপাড়া, ইউপি: কাঠাল, উপজেলা/থানা: ত্রিশাল, জেলা: ময়মনসিংহ।

ত্রিশাল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ