ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে বাসায় পেট্রোল মজুত, হঠাৎ আগুন- ভাড়াটিয়ার জেল

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ০৩ মে ২০২৬

ত্রিশালে বাসায় পেট্রোল মজুত, হঠাৎ আগুন- ভাড়াটিয়ার জেল
ছবি : প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে আবাসিক ভবনে অবৈধভাবে পেট্রোল মজুতের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে এক ভাড়াটিয়াকে কারাদণ্ড এবং সংশ্লিষ্ট একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটে শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকায়। স্থানীয়রা জানান, ছয়তলা একটি ভবনের নিচতলার সিঁড়ির পাশের একটি কক্ষে রাখা জ্বালানি তেলের কনটেইনার থেকে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

ঘটনার পর এলাকাবাসী ভবনের ভাড়াটিয়া মো. উমর ফারুক (৫১)-কে আটক করে একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিল পুলিশ সদস্যরাও।

অভিযানে সিঁড়িঘর থেকে রাখা কনটেইনারে আরও প্রায় ৭০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উমর ফারুক অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিষয়টি স্বীকার করেন বলে জানায় প্রশাসন।

পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুতের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়া ঘটনাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপকের বিরুদ্ধেও অর্থদণ্ড আরোপ করা হয়েছে বলে জানানো হয়। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলেন, আবাসিক এলাকায় এমন দাহ্য পদার্থ মজুত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের অভিযান নিয়মিত হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে বলে তারা মনে করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে বাসায় পেট্রোল মজুত, হঠাৎ আগুন- ভাড়াটিয়ার জেল

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ