ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুক্ত গণমাধ্যম ছাড়া জনগণের কণ্ঠ তুলে ধরা সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৬

মুক্ত গণমাধ্যম ছাড়া জনগণের কণ্ঠ তুলে ধরা সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার

জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংবাদপত্র সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, স্বাধীন, নিরপেক্ষ এবং দায়িত্বশীল গণমাধ্যম জনগণের বাস্তব চিত্র তুলে ধরে রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। জনগণের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাবনার বিষয়গুলো জাতির সামনে তুলে ধরতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধা, হয়রানি, হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সত্য প্রকাশের অধিকারও সুরক্ষিত থাকতে হবে।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা এবং নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার, যেখানে সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের কথা বলতে পারবে।

বিষয় : মিয়া গোলাম পরওয়ার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুক্ত গণমাধ্যম ছাড়া জনগণের কণ্ঠ তুলে ধরা সম্ভব নয়: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংবাদপত্র সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, স্বাধীন, নিরপেক্ষ এবং দায়িত্বশীল গণমাধ্যম জনগণের বাস্তব চিত্র তুলে ধরে রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। জনগণের সমস্যা, প্রত্যাশা এবং সম্ভাবনার বিষয়গুলো জাতির সামনে তুলে ধরতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশে বিভিন্ন সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধা, হয়রানি, হামলা ও মামলার মুখোমুখি হয়েছেন। মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সত্য প্রকাশের অধিকারও সুরক্ষিত থাকতে হবে।

সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা এবং নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন বলে জানান মিয়া গোলাম পরওয়ার, যেখানে সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের কথা বলতে পারবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ