সিলেটের ওসমানীনগর উপজেলার সাংবাদিক মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি এবং জনপ্রিয় ফেসবুক পেজ ‘মায়ার টিভি’র পরিচালক সাংবাদিক হারুনুর রশিদ হারুন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
পারিবারিক সূত্রে জানা যায়, ১ মে শুক্রবার ভোরে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত সেখানে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী সাংবাদিকরা জানান, হারুনুর রশিদ হারুন ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন সংবাদ পরিবেশন করে আসছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
আজ শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বড়াইয়া কাজিরগাঁও কদমতলা তাজপুর শাহী ঈদগাহ ময়দানে। পরে সেখানেই তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন