ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এ ঐতিহাসিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে ফরিদপুর বাস মটর শ্রমিক ইউনিয়ন-১০৫৫-এর ভাঙ্গা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসের শুরুতেই শ্রমিক নেতৃবৃন্দ ও সদস্যরা ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার ঢাকাগামী সার্ভিস লেন সংলগ্ন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সমবেত হন। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাঙ্গা শাখার সাবেক সভাপতি আইয়ুব মাতুব্বর।

সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আত্মত্যাগকারী শ্রমিকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করতে সেই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় শহীদ শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়েও শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর বাস মটর শ্রমিক ইউনিয়ন-১০৫৫-এর ভাঙ্গা অঞ্চলের সভাপতি জাহাঙ্গীর মাতুব্বর, সাধারণ সম্পাদক ফরহাদ মাতুব্বর, কদর আলী মাতুব্বর, মজিবর মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিকরা। পুরো আয়োজনটি শ্রমিকদের মধ্যে ঐক্য, সচেতনতা ও অধিকার আদায়ের প্রত্যয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ