অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে, জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বহু প্রতীক্ষিত শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬।
মঙ্গলবার (২৮ এপ্রিল) শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলে। প্রেসক্লাবের ৯৯ জন ভোটার শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ছাতা প্রতীক নিয়ে আর টিভির প্রতিনিধি আবুল সরদার ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে চ্যানেল ২৪-এর প্রতিনিধি নুরুল আমিন রবিন ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান হাবিব, শহিদুল ইসলাম পাইলট এবং খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম শাকিল, সহ-সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে বিএম ইশ্রাফিল এবং কোষাধ্যক্ষ পদে সগীর হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জামাল মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনজুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক পদে আল আমিন, সমাজকল্যাণ সম্পাদক পদে সাইফুল ইসলাম এবং আইন সম্পাদক পদে সোহেল রানা বিজয়ী হয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শরিফুল আলম ইমন নির্বাচিত হন। ধর্ম ও সাহিত্য সম্পাদক পদে মেহেদী হাসান আলমগীর নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে ইসহাক মাদবর, আব্দুর বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মোঃ মিরাজ শিকদার এবং মোঃ সাইফুল ইসলাম ঢালী বিজয়ী হয়েছেন।
এই নির্বাচনকে ঘিরে শুধু সাংবাদিক মহলেই নয়, শরীয়তপুরের সর্বস্তরের মানুষের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ। দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।
নির্বাচনটি সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শরীয়তপুর জেলা তথ্য কর্মকর্তা শাহিন মিয়াকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত তফসিল অনুযায়ী ১ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৫ এপ্রিল আপত্তি গ্রহণ এবং ৭ এপ্রিল নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ৮ ও ৯ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, ১২ এপ্রিল জমা, ১৬ এপ্রিল যাচাই-বাছাই এবং ১৯ এপ্রিল আপত্তি নিষ্পত্তি সম্পন্ন হয়। ২১ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২২ এপ্রিল প্রত্যাহার এবং ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ শেষে ২৮ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে, স্বচ্ছতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন