ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় বিষপানে কিশোরীর মৃত্যু

ভাঙ্গায় বিষপানে কিশোরীর মৃত্যু
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামে লিজা আক্তার (১৮) নামের এক কিশোরীর বিষপানে মৃত্যু হয়েছে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মামা বাড়িতে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লিজা আক্তার পুকুরপাড় এলাকায় তার মামা বাড়িতে বসবাস করতেন। তার বাবা কামরুল মিয়া ও মা রজিনা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। পারিবারিক কলহের জেরে প্রায় ২২ দিন আগে তিনি বিষপান করেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তাকে পুনরায় বাড়িতে আনা হয়।

পরিবার ও স্থানীয়দের মতে, চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসার পরও তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুর খবরে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজন ও প্রতিবেশীদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

ভাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, প্রায় ২২ দিন আগে বিষপানের ঘটনায় চিকিৎসাধীন থাকা কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি নানা আলোচনা চলছে। স্থানীয়রা বলেন, পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় বিষপানে কিশোরীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ