তংকাবতীতে ৬ জন রাবার শ্রমিক অপহরণ, বাইশারীতে ২ জন রাবার শ্রমিক অপহরণ এবং আলীকদমে ম্রো কিশোরকে অপহরণের চেষ্টার ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক।
এক বিবৃতিতে তিনি বলেন, এসব ঘটনা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একটি স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘটছে। তার মতে, ধারাবাহিকভাবে সাধারণ শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরদের লক্ষ্যবস্তু করা পাহাড়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের গভীর নীলনকশার ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরও বলেন, এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি এবং প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে একটি চক্র নেপথ্যে সক্রিয় রয়েছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপহৃতদের দ্রুত ও নিরাপদে উদ্ধার করতে হবে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করারও দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে।
বিবৃতির শেষাংশে ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক পাহাড়ের শান্তিপ্রিয় জনগণকে কোনো ধরনের উস্কানিতে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি দেশি-বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।া

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন