ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

উখিয়া উপজেলা জামায়াতের রোকন সম্মেলন ও দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন

ছবি : প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন সম্মেলন ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে মরিচ্যা পালং দক্ষিণ স্টেশনের ৭১ কনভেনশন হলে উপজেলার সকল রোকনদের নিয়ে রুকন সম্মেলন শুরু হয়। পরে বিকেল ৫টায় উপজেলার দায়িত্বশীলদের নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ দুটি কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি তার বক্তব্যে আসন্ন উপজেলা নির্বাচনে জামায়াতের মনোনীত একক প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এডভোকেট একেএম আলহাজ্ব শাহজালাল চৌধুরীর নাম ঘোষণা করেন।

প্রধান অতিথি বলেন, এডভোকেট শাহজালাল চৌধুরী একজন পরীক্ষিত ও নির্যাতিত জননেতা। তাকে বিজয়ী করতে দলের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উখিয়া উপজেলা জামায়াতের তদারককারী ও জেলা নেতা এডভোকেট নুরুল হোসাইন সিদ্দিকী, জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ শাহজাহান এবং উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল।

প্রার্থী ঘোষণার পর বক্তব্যে এডভোকেট শাহজালাল চৌধুরী বলেন, উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময় তিনি নানা মামলার মুখোমুখি হয়েছেন এবং কারাভোগ করেছেন। নানা বাধা ও চাপের মধ্যেও তিনি দলের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান। তিনি বলেন, দলের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত এবং আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ। অনুষ্ঠানে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

উখিয়া উপজেলা জামায়াতের রোকন সম্মেলন ও দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ