ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

'জাতীয় শিক্ষা সপ্তাহ' একসঙ্গে তিন স্বীকৃতি; ভাঙ্গা মহিলা কলেজ সাফল্যের ধারাবাহিকতা বজায়

ছবি : প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা-এ আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে ভাঙ্গা মহিলা কলেজ। উপজেলা প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে কলেজটি কলেজ পর্যায়ে “সেরা শিক্ষাপ্রতিষ্ঠান” হিসেবে নির্বাচিত হয়েছে, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক উৎকর্ষতারই প্রতিফলন।

শুধু প্রতিষ্ঠানগত স্বীকৃতিই নয়, ব্যক্তিগত অর্জনেও এগিয়ে রয়েছে কলেজটি। একই প্রতিযোগিতায় কলেজের একজন শিক্ষক “সেরা শ্রেণি শিক্ষক” এবং একজন শিক্ষার্থী “সেরা শিক্ষার্থী” হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এতে করে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে কলেজটির সামগ্রিক মান আরও একবার প্রমাণিত হয়েছে।

এছাড়াও উপজেলা পর্যায়ে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে কলেজটি। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামুখী মনোভাব এবং শিক্ষকদের নিবেদিত দিকনির্দেশনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফি উদ্দিন মোল্লা এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই সাফল্যের পেছনে গভর্নিং বডি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার মান আরও উন্নত করতে কাজ করে যাব।”

স্থানীয় শিক্ষা মহল মনে করছে, এমন অর্জন ভাঙ্গা উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উদাহরণ হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

'জাতীয় শিক্ষা সপ্তাহ' একসঙ্গে তিন স্বীকৃতি; ভাঙ্গা মহিলা কলেজ সাফল্যের ধারাবাহিকতা বজায়

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা-এ আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে ভাঙ্গা মহিলা কলেজ। উপজেলা প্রশাসনের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে কলেজটি কলেজ পর্যায়ে “সেরা শিক্ষাপ্রতিষ্ঠান” হিসেবে নির্বাচিত হয়েছে, যা প্রতিষ্ঠানটির ধারাবাহিক উৎকর্ষতারই প্রতিফলন।

শুধু প্রতিষ্ঠানগত স্বীকৃতিই নয়, ব্যক্তিগত অর্জনেও এগিয়ে রয়েছে কলেজটি। একই প্রতিযোগিতায় কলেজের একজন শিক্ষক “সেরা শ্রেণি শিক্ষক” এবং একজন শিক্ষার্থী “সেরা শিক্ষার্থী” হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এতে করে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে কলেজটির সামগ্রিক মান আরও একবার প্রমাণিত হয়েছে।

এছাড়াও উপজেলা পর্যায়ে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে কলেজটি। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামুখী মনোভাব এবং শিক্ষকদের নিবেদিত দিকনির্দেশনার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফি উদ্দিন মোল্লা এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই সাফল্যের পেছনে গভর্নিং বডি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষার মান আরও উন্নত করতে কাজ করে যাব।”

স্থানীয় শিক্ষা মহল মনে করছে, এমন অর্জন ভাঙ্গা উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উদাহরণ হয়ে থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ