ফরিদপুর শহরতলীর বাখুন্ডা এলাকায় করিম গ্রুপের একটি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে তিনি কারখানায় পৌঁছে উৎপাদন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। শিল্পোন্নয়নের বর্তমান পরিস্থিতি এবং বেসরকারি খাতের ভূমিকা সম্পর্কে ধারণা নিতে এ পরিদর্শন করা হয়েছে বলে জানা যায়।
পরিদর্শনকালে উপদেষ্টা কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়া, কর্মপরিবেশ ও ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। এ সময় তিনি শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বেসরকারি খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং করিম গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা সংশ্লিষ্টদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং দেশের শিল্পখাতকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন