ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজগঞ্জ তাড়াশে ধানক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ রুহুল আমিন
মোঃ রুহুল আমিন চলনবিল প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ তাড়াশে ধানক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার উল্লাপাড়া উপজেলা থেকে এক ব্যক্তি তার শ্বশুরবাড়ি মান্নান নগর এলাকায় বেড়াতে আসেন। তিনি শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দিয়ে পথে মেইন সড়কে নেমে মিষ্টি কিনতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে জানা যায়। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।

এরপর বৃহস্পতিবার সকালে মান্নান নগর এলাকার একটি ধানক্ষেতে স্থানীয় কৃষকরা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি তাড়াশ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করে।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি নিখোঁজ হওয়া সেই ব্যক্তিই হতে পারেন, তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধারের পর পুরো এলাকায় চাঞ্চল্য ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জ তাড়াশে ধানক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ